বিদেশে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের যেসব সেবা দেয়;- ১. বিদেশে পাসপোর্ট
হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এমন অবস্থায় কারও জরুরি ভিত্তিতে বাংলাদেশে
যাওয়ার প্রয়োজন হলে সংক্ষিপ্ত সময়ের জন্য ট্রাভেল ডকুমেন্টের ব্যবস্থা করে
দেয়। ২. পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হলে তা নবায়ন করে দেয়। ৩. মেশিন রিডেবল
পাসপোর্টের আবেদন গ্রহণ এবং নতুন মেশিন রিডেবল পাসপোর্ট করে দেয়। ৪. মেশিন
রিডেবল পাসপোর্টের আবেদন করার জন্য সাময়িক বা স্থায়ী জন্ম নিবন্ধন সনদ
প্রদান করে।
৫. বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সে দেশে জন্মগ্রহণ করা সন্তানের
জন্ম নিবন্ধনের ব্যবস্থা করে এবং নবাগত শিশুর পাসপোর্ট করে দেয়।
৬. বিভিন্ন কারণে বিদেশে কারাদÐপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের আইনি সহায়তা দেয়।
৭. বিদেশে কেউ মারা গেলে ওই দেশ থেকে লাশ পাঠাবার প্রশাসনিক কাগজপত্র প্রদান এবং আইনি পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে।
৮. জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক কিন্তু পরবর্তীতে অন্য কোনো দেশের
নাগরিকত্ব নিয়ে থাকলে তাদের জন্য পাসপোর্টে বিনা ভিসা সিলমোহর (নো ভিসা
রিকোয়ার সিল) দেওয়ার ব্যবস্থা করে।
৯. অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের পর বাংলাদেশের নাগরিকত্ব এমনিতেই বাতিল
হয়ে যায়। এমন অবস্থায় বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব গ্রহণে আগ্রহীদের দ্বৈত
নাগরিকত্ব সনদের ব্যবস্থা করে দেয়।
১০. বিদেশে বসবাসকালে ওই দেশে ব্যবসা-বাণিজ্য, চাকরি, পড়াশোনা বা যে কোনো
প্রয়োজনে কোনো কাগজপত্র দাখিলের প্রয়োজন হলে সেসব কাগজে প্রয়োজন অনুযায়ী
সত্যায়িত করা, পাওয়ার অব অ্যার্টনি, হলফনামাসহ নানাবিধ কাজ করে দেয়।
১১. বিদেশে চাকরি করতে গিয়ে ওই দেশের মালিকদের দ্বারা প্রতারিত হলে বা কোনো
সমস্যায় পড়লে প্রয়োজনীয় অভিযোগ করা যায় এবং পরামর্শ গ্রহণ করা যায়।
১২.বাংলাদেশ থেকে প্রাপ্ত আন্তর্জার্তিক ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন করে দেয়।
১৩. পুলিশ কিøয়ারেন্স সার্টিফিকেটের আবেদন গ্রহণ।
১৪. বাংলাদেশ মিশন এবং কনস্যুলেট আরও কী কাজ করে তা জানতে প্রত্যেক মিশনের ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা ফোন করেও জেনে নিতে পারেন।
Subscribe to:
Post Comments (Atom)
বিদেশ থেকে স্ত্রীকে তালাক দেওয়ার পুরো প্রক্রিয়া
এই জন্য অন্তত ১ দিনের জন্য হলেও husband k বাংলাদেশে আসতে হবে বাংলাদেশে এসে কাজী অথবা একজন আইনজীবীর কাছে যেতে হবে, সেখানে গিয়ে তার স্ত্...
-
মুচলেকা কি (what is bond) ? কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে, এটা আইনের বিধান। তবে কোন অপরাধ সংঘটনের পুর্বেই যদি কোন ব্যক্তিকে তা থেক...
-
দোকান ভাড়া দেয়া এবং নেয়ার ক্ষেত্রে চুক্তিপত্র থাকা আবশ্যক দোকান ভাড়া দেয়া এবং নেয়ার ক্ষেত্রে চুক্তিপত্র থাকা আবশ্যক। এক্ষেত্রে দোকানের মা...
-
ওয়ারিশ সনদ কেন দরকার? সনদটি উত্তরাধিকারগণকে তাদের নামে কোন সম্পত্তি হস্তান্তরিত আছে কিনা, বা উত্তরাধিকার যোগ্য কতটুকু সম্পদ আছে তা সত্যায়...
No comments:
Post a Comment